শিক্ষাই জাতির মেরুদণ্ড

প্রতিষ্ঠান পরিচিতি

প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও পরিচিতি

নবারুণ আদর্শ উচ্চ বিদ্যালয়

এই বিদ্যালয়টি স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। যে জনপদে একসময় মাধ্যমিক স্তরে পড়ার সুযোগ ছিল না, সেখানে এলাকাবাসীর দান করা জমি ও সম্মিলিত শ্রমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। আজ এটি এ অঞ্চলের শিক্ষা বিস্তারের অন্যতম কেন্দ্র।

প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা — এই তিনটি বিভাগ চালু রয়েছে। রয়েছে সুসজ্জিত শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য প্রশস্ত মাঠ।

পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে প্রতিষ্ঠানটি সর্বদা যত্নশীল। স্কাউটিং, বিতর্ক, বিজ্ঞান মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করার সুযোগ পায়।

প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক তথ্য

EIIN নম্বর
১১২৩৪৫
শিক্ষা বোর্ড
Barisal
প্রতিষ্ঠানের ধরন
School
বিভাগ / গ্রুপ
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
প্রতিষ্ঠাকাল
১৯৭২
প্রধান শিক্ষক
মোঃ আবদুল কাইয়ুম
ঠিকানা
নবারুণ সড়ক, সদর, বরিশাল
ফোন
০১৭১১-২২৩৩৪৪
ইমেইল
info@nabarunhigh.edu.bd

সভাপতির বাণী

আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এলাকার সন্তানদের জন্য একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন থেকেই এই বিদ্যাপীঠের যাত্রা শুরু হয়েছিল। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য সনদপত্রের সংখ্যায় নয়, বরং কতজন শিক্ষার্থী সৎ, যোগ্য ও মানবিক মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হলেন তাতেই নিহিত। সেই মাপকাঠিতে আমরা…

আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সভাপতি, পরিচালনা পর্ষদ

বিস্তারিত দেখুন

প্রধান শিক্ষকের বাণী

মোঃ আবদুল কাইয়ুম

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফল করার মাধ্যম নয়; শিক্ষা মানুষকে বিবেকবান, দায়িত্বশীল ও আত্মনির্ভরশীল করে তোলে। সেই বিশ্বাস থেকেই আমরা প্রতিটি শিক্ষার্থীকে যত্ন নিয়ে গড়ে তোলার চেষ্টা করি।শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করি। অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতির খোঁজ…

মোঃ আবদুল কাইয়ুম প্রধান শিক্ষক

বিস্তারিত দেখুন