সভাপতির বাণী
সভাপতির বাণী
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এলাকার সন্তানদের জন্য একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন থেকেই এই বিদ্যাপীঠের যাত্রা শুরু হয়েছিল। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য সনদপত্রের সংখ্যায় নয়, বরং কতজন শিক্ষার্থী সৎ, যোগ্য ও মানবিক মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হলেন তাতেই নিহিত। সেই মাপকাঠিতে আমরা এগিয়ে যেতে চাই। শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় সেটি সম্ভব হচ্ছে।
আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সভাপতি, পরিচালনা পর্ষদ নবারুণ আদর্শ উচ্চ বিদ্যালয়