শিক্ষাই জাতির মেরুদণ্ড

প্রতিষ্ঠান প্রধানের বাণী

প্রতিষ্ঠান প্রধানের বাণী

মোঃ আবদুল কাইয়ুম
মোঃ আবদুল কাইয়ুম প্রধান শিক্ষক

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফল করার মাধ্যম নয়; শিক্ষা মানুষকে বিবেকবান, দায়িত্বশীল ও আত্মনির্ভরশীল করে তোলে। সেই বিশ্বাস থেকেই আমরা প্রতিটি শিক্ষার্থীকে যত্ন নিয়ে গড়ে তোলার চেষ্টা করি।

শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করি। অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতির খোঁজ রাখা হয়। আপনাদের সহযোগিতা পেলে এ প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে — এ আমাদের দৃঢ় বিশ্বাস।

মোঃ আবদুল কাইয়ুম প্রধান শিক্ষক নবারুণ আদর্শ উচ্চ বিদ্যালয়